
কলকাতা, ১৪ অক্টোবর (হি. স) : এবার হাত ধরলেন মমতা তৃণমূলের দুই প্রাক্তন মেয়র পারিষদ। বুধবার কংগ্রেসে যোগ দিলেন কলকাতার পুরনো ৬৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরজানা চৌধুরী এবং ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সঞ্চিতা মণ্ডল।
বুধবার হাজি মহম্মদ মহসিন স্কোয়ারে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের দফতরে বুধবার ফরজানা ও সঞ্চিতার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। উপস্থিত ছিলেন মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মানস সরকার দেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক, সুমন রায়চৌধুরী-সহ কংগ্রেস নেতৃত্ব।
একটা সময় ফারজানা সিপিআই নেত্রী ছিলেন। ২০২০ সালের পুরভোটে তিনি বামেদের টিকিটেই জয়ী হন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। সঞ্চিতা মণ্ডল বরো চেয়ারম্যান ছিলেন। এই দুই নেত্রী হাত শিবিরে যোগ দেওয়ায় পুরভোটের আগে কংগ্রেসের শক্তি বেশ খানিকটা বেড়ে গেল বলেই মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত