
কলকাত, ১৫ অক্টোবর (হি. স.) : চলতি অর্থবর্ষের ২০২৬-২৭ দ্বিতীয় ত্রৈমাসিকে উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করল ইউকো ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফেও এদিন তা ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক সম্পন্ন হয়েছে। । আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে - ৬,৩৭,২৮০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১৮.৮১ শতাংশ বেশি। নিট মুনাফা ২৬.৭৭ শতাংশ বেড়ে হয়েছে ৭৮৬ কোটি টাকা। উল্লেখ্য, গত অর্থবর্ষের একই ত্রৈমাসিকে এই অঙ্ক ছিল ৬২০ কোটি টাকা।
ব্যাঙ্কের মোট ঋণবণ্টন ২৪.৭০ শতাংশ বেড়ে ২,৮৭,৬৯০ কোটি টাকা হয়েছে। আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৯,৫৯০ কোটি টাকা।
এই প্রেক্ষিতে খুচরো ঋণ, কৃষি ও ক্ষুদ্র-মাঝারি শিল্প (এমএসএমই) ক্ষেত্রে মোট ঋণের পরিমাণ ২৬.৯২ শতাংশ বেড়ে হয়েছে ১,৬৮,৭৩৬ কোটি টাকা।
ত্রৈমাসিকে নিট সুদ আয় ১৩.৯৬ শতাংশ বেড়ে ২,৮৮৬ কোটি টাকা হয়েছে। অনাদায়ী ঋণের ক্ষেত্রেও উন্নতি হয়েছে। মোট অনাদায়ী ঋণের হার কমে ১.৯৬ শতাংশ এবং নিট অনাদায়ী ঋণের হার ০.১৮ শতাংশে নেমেছে।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কের মূলধন পর্যাপ্ততার হার ১৮.৮৫ শতাংশ। দেশজুড়ে ৩,৪৩৯টি শাখার পাশাপাশি হংকং, সিঙ্গাপুর ও গিফট সিটিতে আন্তর্জাতিক শাখা রয়েছে ব্যাঙ্কের। দেশের ৬১ শতাংশ শাখা গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে অবস্থিত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত