
গান্ধীনগর, ১৬ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গান্ধীনগরের সাংসদ অমিত শাহ শুক্রবার আহমেদাবাদে জৈন আচার্যদের দর্শন করে তাঁদের আশীর্বাদ গ্রহণ করেছেন।
অমিত শাহ আহমেদাবাদের স্যাটেলাইট এলাকার প্রেরণা তীর্থ দেরাসরে গচ্ছাধিপতি নররত্ন সূরীশ্বর মহারাজ সাহেবের দর্শন করেন এবং তাঁর আশীর্বাদ নেন। এরপর তিনি আহমেদাবাদের পালডি এলাকার বিশ্বনন্দীকার জৈন সংঘে গিয়ে গচ্ছাধিপতি উদয়রত্ন সূরীশ্বরজি মহারাজ সাহেবের দর্শন করেন ও আশীর্বাদ গ্রহণ করেন।
এই উপলক্ষে অমিত শাহ জৈন ধর্মের আধ্যাত্মিক মূল্যবোধ এবং সাধুসন্তদের ঐতিহ্যের প্রতি তাঁর শ্রদ্ধা ব্যক্ত করেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের বিজেপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বর্তমানে গুজরাট সফরে রয়েছেন। শুক্রবার গান্ধীনগরের রূপালে শ্রী বরদায়িনী মাতা মন্দিরে দর্শন ও পুজো দেওয়ার পাশাপাশি ৮১ ফুট উচ্চতার ভগবান শিবের মূর্তির শিলান্যাস করার কর্মসূচি রয়েছে তাঁর।
এরপর তিনি মানসার বহুচর মাতা মন্দিরে আরতিতে অংশ নেবেন। দিনের শেষে গান্ধীনগরের কোলভাড়ায় নবরাত্রি যুবক মণ্ডলের আয়োজিত গরবা উৎসবেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য