আর জি করে দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন সন্দীপ ঘোষের
নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি. স. ) : অবশেষে জামিন পেলেন আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সুপ্রিম কোর্টের রায়ে দু’বছর পর তাঁর স্বস্তি। সব ঠিক থাকলে পুজোর মধ্যেই জেলমুক্ত হতে পারবেন আর জি করের প্
আর জি করে দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন সন্দীপ ঘোষের


নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি. স. ) : অবশেষে জামিন পেলেন আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

সুপ্রিম কোর্টের রায়ে দু’বছর পর তাঁর স্বস্তি।

সব ঠিক থাকলে পুজোর মধ্যেই জেলমুক্ত হতে পারবেন আর জি করের প্রাক্তন চিকিৎসক।

শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে সূত্রের খবর।

২০২৪ সালের আগস্টে আর জি করে তরুণী গবেষকের ধর্ষণ-খুনের পরপরই আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ।

সূত্রের খবর, এই মামলায় বিচারপ্রক্রিয়া ধীর গতিতে চলছে, এই যুক্তিতে শীর্ষ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande