অরাজকতা সৃষ্টি করে যে কোনও মূল্যে ক্ষমতা দখলই বিরোধীদের উদ্দেশ্য: নিতিন নবীন
নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী বিরোধী দলগুলিকে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর অভিযোগ, দেশে অরাজকতা সৃষ্টি করে যে কোনও মূল্যে ক্ষমতা দখল করাই বিরোধীদের আসল উদ্দেশ্য।
পঞ্জাবে মাদক মাফিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি নিতিন নবীনের, আপ সরকারকে নিশানা


নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী বিরোধী দলগুলিকে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর অভিযোগ, দেশে অরাজকতা সৃষ্টি করে যে কোনও মূল্যে ক্ষমতা দখল করাই বিরোধীদের আসল উদ্দেশ্য।

শুক্রবার সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্টে নিতিন নবীন বলেন, বিরোধীদের লড়াই নির্বাচনী সংস্কার, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কিংবা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে নয়। তাঁর দাবি, দেশে অরাজকতা সৃষ্টি করে যে কোনও মূল্যে ক্ষমতা দখল করাই বিরোধীদের একমাত্র লক্ষ্য।

গণতান্ত্রিক ব্যবস্থার প্রসঙ্গ তুলে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ক্ষমতায় আসার পথ জনগণের রায়ের মধ্য দিয়ে যায়, অরাজকতার মধ্য দিয়ে নয়। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার যে কোনও প্রচেষ্টা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণের ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের মতো শব্দপ্রয়োগ নিয়েও বিরোধীদের আক্রমণ করেন নিতিন নবীন। তাঁর বক্তব্য, এই ধরনের ভাষা বিরোধীদের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করে। বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে ভারতকে অস্থিতিশীল করার এই প্রচেষ্টা ‘আরবান নকশাল’ কর্মসূচির অংশ বলেও অভিযোগ করেন তিনি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, দেশের দেশপ্রেমিক জনগণ এবং বিজেপি গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার কোনও প্রচেষ্টাকেই সফল হতে দেবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande