বিধানসভায় সাড়ম্বরে উদযাপিত মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী, শ্রদ্ধা নিবেদন রাজ্যপাল ও অধ্যক্ষের
​কলকাতা, ২ অক্টোবর (হি.স.) :সমগ্র রাজ্য জুড়েই আজকের এই বিশেষ দিনটিতে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী অত্যন্ত সাড়ম্বরে পালিত হয়েছে। এই উপলক্ষ্যে শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভাতেও বাপুজির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বিধানসভায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অধ্যক্ষ রথীন্দ্র বোস


​কলকাতা, ২ অক্টোবর (হি.স.) :সমগ্র রাজ্য জুড়েই আজকের এই বিশেষ দিনটিতে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী অত্যন্ত সাড়ম্বরে পালিত হয়েছে। এই উপলক্ষ্যে শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভাতেও বাপুজির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। চিরাচরিত প্রথা ও ঐতিহ্য বজায় রেখে বিধানসভার লবিতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। পুষ্পপ্রদানের পর অধ্যক্ষের উপস্থিতিতে বিধানসভা প্রাঙ্গণে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়।​অন্যান্য বছরের মতো এবারও ব্যারাকপুর গান্ধী ঘাটে বাপুজির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের বিশেষ আয়োজন করা হয়েছিল। প্রথম দফায় সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। দ্বিতীয় দফায় পরবর্তীতে তিনি শহরের মেয়ো রোডে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এই স্মরণানুষ্ঠানে রাজ্য সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ উদ্যোগে পুরো অনুষ্ঠানটির সফল আয়োজন করা হয়। এর পাশাপাশি বেলেঘাটা গান্ধী ভবনেও রাজ্য সরকারের পক্ষ থেকে বাপুজির পূণ্য স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande