পুজোয় শালুক ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু প্রৌঢ়ের
দুর্গাপুর, ২ অক্টোবর (হি.স.) : পুজোয় দেওয়ার জন্য শালুক ফুল তুলতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। পুকুরের লতা ও পাতায় পা জড়িয়ে জলের তলায় তলিয়ে যান তিনি। প্রায় আধঘণ্টার চেষ্টায় যখন তাঁকে জল থেকে উদ্ধার করা হয়, কিন্তু ততক্ষণ
পুজোয় শালুক ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু প্রৌঢ়ের


দুর্গাপুর, ২ অক্টোবর (হি.স.) : পুজোয় দেওয়ার জন্য শালুক ফুল তুলতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। পুকুরের লতা ও পাতায় পা জড়িয়ে জলের তলায় তলিয়ে যান তিনি। প্রায় আধঘণ্টার চেষ্টায় যখন তাঁকে জল থেকে উদ্ধার করা হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঁকসার বিদবিহার পঞ্চায়েতের কাজলাডিহি এলাকায়। মৃতের নাম পূর্ণ হাজরা (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের পাশে পুকুরে পুজোর জন্য পুকুরে শালুক ফুল তুলতে নেমেছিলেন পূর্ণবাবু। ফুল তোলার সময় আচমকাই পা পিছলে পুকুরের গভীর জলে পড়ে যান তিনি। দুর্ভাগ্যবশত, পুকুরে থাকা শালুক ফুলের অজস্র পাতা ও লতার জটলা তাঁর পায়ে জড়িয়ে যায়। লতার বাঁধন ছিঁড়ে জলের ওপর উঠে আসার আপ্রাণ চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন এবং জলে তলিয়ে যান।

ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই কাজলাডিহি এলাকায় শোরগোল পড়ে যায়। প্রতিবেশীরা দ্রুত পুকুরে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর প্রায় আধঘণ্টা বাদে জল থেকে পূর্ণবাবুকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে তাঁর প্রাণহীন নিথর দেহ ভেসে ওঠে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande