
কলকাতা, ২ অক্টোবর (হি. স.) : লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে এর পরিপ্রেক্ষিতেই শুক্রবার তিনি লিখেছেন যে - ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জি'র জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। উল্লেখ্য, ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং ভারতের জাতীয় কংগ্রেসের একজন দলনেতা ছিলেন তিনি। ১৯২০ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। এরপর গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি প্রথমে মোহনদাস করমচাঁদ গান্ধী ও পরে জওহরলাল নেহরুর একজন বিশ্বস্ত অনুগামী হয়ে ওঠেন। স্বাধীনতার পরবর্তীকালে তিনি রাজনৈতিক দলে যোগ দিয়ে হয়ে ওঠেন জওহরলাল নেহরুর অন্যতম প্রধান সঙ্গী, প্রথমে রেলমন্ত্রী (১৯৫১-১৯৫৬) হিসেবে ও পরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শাস্ত্রীকে নেহেরুর উত্তরসূরী হিসেবে বাছাই করা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত