স্পঞ্জ আয়রন ও ইস্পাত শিল্পের দেড় লক্ষ শ্রমিকের পুজো বোনাস চুক্তি সই, সর্বোচ্চ ১৯ শতাংশ বোনাসের ঘোষণা শ্রমমন্ত্রীর
​কলকাতা, ২ অক্টোবর (হি.স.) :পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী অর্জুন সিং-এর প্রত্যক্ষ নির্দেশ ও সুনির্দিষ্ট তত্ত্বাবধানে রাজ্যের স্পঞ্জ আয়রন, ফেরো-অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস এবং রোলিং মিল শিল্পের শ্রমিকদের পুজো বোনাস ও এক্স-গ্রেশিয়া সংক্রান্ত ত্রিপক্ষীয় স
শ্রমমন্ত্রী অর্জুন সিং এর পৌরহিত্যে বৈঠক সম্পন্ন


​কলকাতা, ২ অক্টোবর (হি.স.) :পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী অর্জুন সিং-এর প্রত্যক্ষ নির্দেশ ও সুনির্দিষ্ট তত্ত্বাবধানে রাজ্যের স্পঞ্জ আয়রন, ফেরো-অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস এবং রোলিং মিল শিল্পের শ্রমিকদের পুজো বোনাস ও এক্স-গ্রেশিয়া সংক্রান্ত ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, “যৌথ শ্রম কমিশনারের দফতরে আয়োজিত ওই গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন যৌথ শ্রম কমিশনারসহ শ্রম দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও।”​দীর্ঘ আলোচনার পর ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রের কর্মীদের বোনাস ও এক্স-গ্রেশিয়ার সমস্ত বকেয়া ও দাবি নিষ্পত্তি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ওই অর্থবর্ষে শ্রমিকেরা বাস্তবে যে মোট মজুরি পেয়েছেন, তার ভিত্তিতেই প্রচলিত আইন ও নিয়ম মেনে বোনাসের অর্থ প্রদান করা হবে।​দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ঐতিহাসিক চুক্তির ফলে রাজ্যজুড়ে সংশ্লিষ্ট ভারী শিল্পক্ষেত্রের প্রায় দেড় লক্ষ শ্রমিক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। বিভিন্ন শ্রেণীর শ্রমিকদের কাজের ধরন ও চুক্তি অনুযায়ী বোনাসের হার ১৪ শতাংশ থেকে সর্বোচ্চ ১৯ শতাংশের মধ্যে রাখা হয়েছে। এর পাশাপাশি, পুজো উপলক্ষ্যে শ্রমিকদের জন্য সর্বোচ্চ ১,১০০ টাকা পর্যন্ত বিশেষ এক্স-গ্রেশিয়া প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।​উৎসবের ঠিক আগে শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় শিল্পাঞ্চলে স্বস্তি ফিরে এসেছে। পুজোর মুখেই এই বিপুল সংখ্যক শ্রমিকের হাতে আর্থিক সুযোগ-সুবিধা পৌঁছানোয় তাঁদের পারিবারিক আর্থিক সুরাহা হবে বলে মনে করছে প্রশাসনিক মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande