শুক্রবার দুই বঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ২ অক্টোবর (হি.স.): শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থ
আবহাওয়া


কলকাতা, ২ অক্টোবর (হি.স.): শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত কম। বৃষ্টি কমলেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই। বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে এবং গুমোট, অস্বস্তিকর আবহাওয়া আরও কয়েক দিন চলবে। তবে তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে উত্তরবঙ্গে শুক্রবার পার্বত্য পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande