
কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : কর্নেল সি কে নাইডু ট্রফি এলিট খেলায় বাংলার প্রথম ইনিংসে সংগ্রহ - ৮/৩০৮ রান। এদিন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ব্যাটিংয়ে - সুমিত নাগ, সে শতরানের ইনিংস উপহার। মঙ্গলবারের খেলাতে অপরাজিত সুমিত নাগ - ১০০ রান (২৫৬ বলে), অধিনায়ক শশাঙ্ক সিং - ৮৯ রান (১৮৬ বলে ) ও জীত ঠাকুর - ৫০ রান (৭৬ বলে )। উল্লেখ্য, প্রথম ইনিংসে রাজস্থানের দলগত স্কোর - ১৫২ রান। এর জবাবে বাংলার - ৩০৮ রান। হাতে রয়েছে ২ টি উইকেট। এর পরিপ্রেক্ষিতেই রাজস্থানের বিপক্ষে এদিন বেলা শেষে বাংলা দলের এই খেলায় - ১৫৬ রানে পিছিয়ে রয়েছে তারা। রাজস্থানের পক্ষে দুই বোলার - দীপেন্দ্র সিং - ৩/৯৮ রান (২৭ ওভারে) এবং হিমাংশু নেহরা - ২/৫৩ রান (৩১ ওভারে)। প্রসঙ্গতঃ বাংলা দল প্রথম দিনের খেলায় বিপাকে পড়ে যায়। এদিন ঘুরে দাঁড়াতে সমর্থ হয়েছে। সোমবার বাংলার দলগত স্কোর ছিল - ৪/৪৯ রান। নতুন ৪টি উইকেট পড়ে বাংলা দলের। শুধু তাই নয় লড়াইয়ের ময়দানে রাজস্থানের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত