
কলকাতা, ২০ অক্টোবর (হি.স.) : জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ ফেলার পর হতাশায় বল মাটিতে ছুঁড়ে ফেলার দায়ে মঙ্গলবার ভারতের সহ-অধিনায়ক শেফালি ভার্মাকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে।
রবিবার রায়পুরে ভারতের নয় উইকেটের জয়ের ম্যাচে এই খেলোয়াড় আইসিসি আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন করেছেন বলে জানা গেছে।
আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেফালি খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের জন্য প্রণীত আইসিসি আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘন করেছেন, যা “আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম অথবা খেলার সরঞ্জাম ও সাজসজ্জার অপব্যবহার” সম্পর্কিত।
এর পাশাপাশি শেফালীর শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে, যা গত ২৪ মাসে তার প্রথম অপরাধ ছিল।
শেফালি অপরাধ স্বীকার করে নেওয়ায় এবং আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য জিএস লক্ষ্মীর প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায়, আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
লেভেল ১ লঙ্ঘনের জন্য সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ শাস্তি হলো খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি