রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা ৬০ রানে জয়ী, শাহবাজ আহমেদ ম্যাচের সেরা
কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে ৬০ রানে জয়ী বাংলা, হারল সার্ভিসেস দল। প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঁচদিনের খেলা মঙ্গলবার তিনদিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। এদিকে, বিনা উইকেটে ১২ রান হাতে নিয়েই এদিন খেলতে নামে সার্ভিসেস এবং ১৩৬ রান য
রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার জয়, শাহবাজ আহমেদ সেরা


কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে ৬০ রানে জয়ী বাংলা, হারল সার্ভিসেস দল। প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঁচদিনের খেলা মঙ্গলবার তিনদিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। এদিকে, বিনা উইকেটে ১২ রান হাতে নিয়েই এদিন খেলতে নামে সার্ভিসেস এবং ১৩৬ রান যোগ করে। এদিন দ্বিতীয় ইনিংসে - সবমিলিয়ে ১৪৮ রান সার্ভিসেস এর। তবুও শেষ রক্ষা হল না। বাংলার লক্ষ্য ছিল ১০ টি উইকেট। অন্যদিকে, এদিন জয়ের জন্য সার্ভিসেস এর তরফেও ১৯৭ রান তুলে নিতে রাজধানী দিল্লিতে স্পোর্টস কমপ্লেক্স এয়ার ফোর্স স্টেশন, পালাম খেলতে নামে। যদিও তারা ব্যর্থ হয়েছে। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও এদিন জানানো হয়েছে যে, স্পিনার শাহবাজ আহমেদ এর দুর্দান্ত বোলিংয়ের দাপটেই বিপাকে পড়ে। প্রথম ইনিংসে ৩৫ রান দিয়ে ৪টি উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে তিনটি উইকেট তুলে নিয়েছে। এর সুবাদেই 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' সে এই খেতাব জিতল। এছাড়াও প্রদীপ্ত প্রামাণিক - (২/৩১ রান , ৪/৪৮ রান) ও আমীর গণি - (৪/৩১ রান, ২/৪০ রান) সাফল্যের সঙ্গেই তিনজন বোলিং করেছে। বাংলা দলের দ্বিতীয় ও সরাসরি জয় হল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande