যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় জেল হেফাজত থেকে মুক্তি পেলেন সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ
নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) : দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর অভিযোগে গত সাত দিন ধরে জেল হেফাজতে থাকার পর অবশেষে মুক্তির নির্দেশ পেলেন ''ককরোচ জনতা পার্টি'' (সিজেপি)-র দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বুধবার, ২১ অক্টোবর দিল্লির এক
যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় জেল হেফাজত থেকে মুক্তি পেলেন সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ


নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) :

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর অভিযোগে গত সাত দিন ধরে জেল হেফাজতে থাকার পর অবশেষে মুক্তির নির্দেশ পেলেন 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বুধবার, ২১ অক্টোবর দিল্লির এক বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই দুই নেতার মুক্তির নির্দেশ জারি করেছেন। যন্তর মন্তরে প্রবেশ এবং সেখানে জাতীয় পতাকা ওড়ানোর একটি কর্মসূচিকে কেন্দ্র করে তাঁদের আটক করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে যন্তর মন্তরে নিয়ম ভেঙে বিক্ষোভ প্রদর্শন ও সংশ্লিষ্ট এলাকায় প্রবেশের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং আদালতের নির্দেশে তাঁদের জেল হেফাজত দেওয়া হয়েছিল। টানা এক সপ্তাহ জেল খেটার পর বুধবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন বা মুক্তির আদেশ হাতে পান তাঁরা। এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande