আজাদ হিন্দ ফৌজ ও নেতাজিকে স্মরণ শাহর
নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি. স. ) : ১৯৪৩ সালের এই দিনে, ‘আজাদ হিন্দ ফৌজে’র সর্বাধিনায়ক হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রথম স্বাধীন সরকার গঠনের ঘোষণা দিয়েছিলেন। আমি নেতাজি এবং সেই সকল বীর সৈনিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যারা পরাধীনতার শৃঙ্খ
অমিত শাহ


নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি. স. ) : ১৯৪৩ সালের এই দিনে, ‘আজাদ হিন্দ ফৌজে’র সর্বাধিনায়ক হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রথম স্বাধীন সরকার গঠনের ঘোষণা দিয়েছিলেন। আমি নেতাজি এবং সেই সকল বীর সৈনিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যারা পরাধীনতার শৃঙ্খল থেকে মাতৃভূমি ভারতকে মুক্ত করতে নিজেদের সর্বস্ব উৎসর্গ করেছিলেন। বুধবার এভাবে আজাদ হিন্দ ফৌজ ও নেতাজিকে স্মরণ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে নেতাজি দেশপ্রেমিক যুবকদের নিয়ে এক বিশাল বাহিনী গড়ে তুলেছিলেন, যা ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল এবং স্বাধীনতা সংগ্রামকে এক নতুন দিশা দেখিয়েছিল। তাঁর অদম্য সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগ প্রতিটি ভারতবাসীর জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

জয় হিন্দ!

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande