
কলকাতা, ২১ অক্টোবর (হি. স.) : খেলা ড্র। রিলায়্যান্স জি ওয়ান অনূর্ধ্ব - ১৬ পুরুষ তিন - দিনের টুর্নামেন্টের খেলায় - বাংলা ও গুজরাট পরস্পরের মধ্যে বুধবার খেলায় ড্র হল। এদিনের খেলায় বাংলা দল প্রথম ইনিংসে - ৩০৭ রান করে ১১৪.৪ ওভারে)। প্রথম ব্যাটিংয়ে বাংলা দলের তরফে রাহিল ঘোরাই - ১০৯ রান করে। শতরানের ইনিংস উপহার দিতে (২৭৬ টি বলে)। সতীর্থ প্রবীণ ছেত্রী - ৬৭ রান করে ( ১৩৮ বলে)। এদিকে, এর জবাবেই গুজরাট - ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান ( ১০০ ওভার) করে এদিন দান ছাড়ে। পরবর্তীতে বাংলা দল ফের ব্যাটিং শুরু করে। ৬ উইকেট হারিয়ে (৪৪.১ ওভারে) ৮৮ রান সংগ্রহ করে। ময়ূখময় দত্ত - ৩৪ রান ( ৯৪ বলে) ও ঈশান মন্ডল - ২৭ রান (৬৭ বলে)। যথারীতি দিনের শেষে আলো কমে আসে ও খেলা শেষ ঘোষণা করা হয়েছে। অমীমাংসিত খেলার ফলাফল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত