বিজয়া দশমীর আনন্দ পরিণত বিষাদে, শান্তিপুরে ভাগীরথীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন রাজমিস্ত্রি
নদিয়া, ২১ অক্টোবর (হি.স.) : বিজয়া দশমীর শেষবেলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুরে। বনভোজন সেরে প্রতিমা বিসর্জনে যাওয়ার কথা থাকলেও ভাগীরথী নদীতে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক যুবক। নিখোঁজ ওই যুবকের নাম অমর বিশ্বাস (৩৫)। তিনি পেশায় একজন
বিজয়া দশমীর আনন্দ পরিণত বিষাদে, শান্তিপুরে ভাগীরথীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন রাজমিস্ত্রি


নদিয়া, ২১ অক্টোবর (হি.স.) :

বিজয়া দশমীর শেষবেলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুরে। বনভোজন সেরে প্রতিমা বিসর্জনে যাওয়ার কথা থাকলেও ভাগীরথী নদীতে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক যুবক। নিখোঁজ ওই যুবকের নাম অমর বিশ্বাস (৩৫)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাময়িকভাবে প্রতিমা নিরঞ্জনের কাজ স্থগিত রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিজয়া দশমীর দিন বন্ধুরা মিলে শান্তিপুরের বেলঘরিয়ার দেবতা মন্দির ঘাট সংলগ্ন ভাগীরথী নদীর পাড়ে বনভোজনের আয়োজন করেছিলেন। খাওয়া-দাওয়া শেষে সকলের সঙ্গেই পাড়ার প্রতিমা বিসর্জনে যাওয়ার কথা ছিল অমরের। কিন্তু বিসর্জনের আগে বিকেলে, আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ, অমর ও আরও কয়েকজন নদীর ধারে মাছ ধরতে যান। সেই সময় হঠাৎই পা পিছলে তিনি গভীর জলে তলিয়ে যান বলে অনুমান করা হচ্ছে।

ঘটনার সময় আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি তাঁকে জলে ডুবে যেতে দেখে বাঁচানোর চেষ্টা করলেও নদীর স্রোতে তিনি তলিয়ে যান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় শান্তিপুর থানায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি, উদ্ধারের কাজে নামানোর জন্য বিপর্যয় মোকাবিলা দলকেও খবর দেওয়া হয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এই আকস্মিক দুর্ঘটনার কারণে বেলঘরিয়া ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জনের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande