
কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): বিজয়া দশমী উপলক্ষে বাংলার মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিজয়া দশমীর এই শুভক্ষণে বাংলার সকল মা-বোন, ভাই ও বয়োজ্যেষ্ঠদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় হোক। মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক। বাংলার ঐতিহ্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। সকলের বিজয়া আনন্দময় হোক। শুভ বিজয়া।
বাঙালির শারদোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব বিজয়া দশমী। দুর্গাপুজোর সমাপ্তিলগ্নে এই দিনটি শুভেচ্ছা বিনিময়, প্রণাম ও কোলাকুলির মাধ্যমে পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও নিবিড় করে তোলে। সেই ঐতিহ্যের কথা মাথায় রেখেই শুভেন্দু অধিকারী বাংলার সংস্কৃতি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব অটুট রাখার বার্তা দিয়েছেন।সামাজিক মাধ্যমে প্রকাশিত শুভেচ্ছাবার্তায় তিনি সকলের বিজয়া আনন্দময় হয়ে ওঠার কামনা করেন। মা দুর্গার আশীর্বাদে প্রত্যেকের জীবনে সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক—এই প্রার্থনাও জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য