
মালদা, ২৪ অক্টোবর (হি.স.): মাঝরাতে মালদহের চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনের গ্রাসে চলে যায় মালখানা-সহ একাধিক ঘর। খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। পরে আসে আরও একটি ইঞ্জিন। দমকলকর্মী, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিক।
প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুন ছড়ানোর আগেই উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ নথি, কেস ডায়েরি ও কম্পিউটার। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে চাঁচল থানায় আগুন লাগে, আগুনের গ্রাসে চলে যায় একাধিক ঘর। কোনওক্রমে উদ্ধার গুরুত্বপূর্ণ নথি-সহ কেস ডায়েরি, কম্পিউটার। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কোনওক্রমে উদ্ধার করা হয় গুরুত্বপূর্ণ নথি, কেস ডায়েরি, কম্পিউটার-সহ অন্যান্য সামগ্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ