
বোলপুর, ২৪ অক্টোবর (হি.স.): বোলপুর স্টেশনে থাকা জলের ট্যাঙ্কে হঠাৎই এক ব্যক্তি উঠে পড়লেন। শনিবার স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে থাকা জলের ট্যাঙ্কে ওই ব্যক্তি উঠে পড়েন। তাঁকে নামাতে সকাল থেকে হিমশিম অবস্থা হয় জিআরপি, রেল পুলিশ থেকে শুরু করে দমকল কর্মীদের। ওই ব্যক্তিকে নামাতে আনা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। তাঁরাও ওই ব্যক্তিকে নামানোর জন্য নানা ভাবে চেষ্টা চালাচ্ছেন। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ওই ব্যক্তিকে জল ট্যাঙ্ক থেকে নামানো যায়নি বলে জানা গিয়েছে। স্টেশন চত্বরে নজরদারি সত্ত্বেও কী ভাবে ওই ব্যক্তি উচু জল ট্যাঙ্কে উঠে পড়লেন তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। জিআরপি জানিয়েছে, ওই ব্যক্তিকে নামানোর জন্য সব রকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে।
বিশাল জলের ট্যাঙ্কের মাথায় আচমকা এক ব্যক্তি উঠে পড়ায় শনিবার তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রী ও রেল কর্মীদের মধ্যে চরম শোরগোল শুরু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ (আরপিএফ), জিআরপি এবং দমকলের কর্মীরা। ওই ব্যক্তিকে অক্ষত অবস্থায় নামিয়ে আনার জন্য সকাল থেকেই দফায় দফায় চেষ্টা চালানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে উদ্ধারকাজে নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। যুদ্ধকালীন তৎপরতায় তাঁকে নানা কৌশলে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তাঁকে ট্যাঙ্কের উপর থেকে নিচে নামিয়ে আনা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ