
পানাগড়, ২৫ অক্টোবর (হি.স.): রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা পানাগড়ে। ১৯ নম্বর জাতীয় সড়কের বাইপাসে একটি কয়লার ট্রাকে সজোরে ধাক্কা মারে যাত্রিবাহী একটি বাস। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, আশঙ্কাজনক অবস্থায় অন্তত ১০ জন যাত্রীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বিহারের জামুই থেকে কলকাতার দিকে আসছিল। রবিবার ভোরে পানাগড় জাতীয় সড়কের বাইপাস দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন| বাসটি সজোরে গিয়ে ধাক্কা মারে সামনে থাকা কয়লাবোঝাই ট্রাকের পেছনে। ধাক্কার অভিঘাতে বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। ১০ জন যাত্রী গুরুতরভাবে আহত| তবে এখনও পর্যন্ত মৃত ও আহত যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ