শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু গোঘাটের বাসিন্দার, শোকের ছায়া বাবুরামপুরে
হুগলি, 25 অক্টোবর (হি.স.): পথ দুর্ঘটনায় মৃত্যু হল হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের বাবুরামপুর গ্রামের বাসিন্দা সুকুমার রুইদাসের। মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার রাতে শান্তিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু গোঘাটের বাসিন্দার


হুগলি, 25 অক্টোবর (হি.স.): পথ দুর্ঘটনায় মৃত্যু হল হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের বাবুরামপুর গ্রামের বাসিন্দা সুকুমার রুইদাসের। মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার রাতে শান্তিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে শান্তিপুর এলাকায় রাস্তার ধারে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষজন। তাঁরা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। তিনি গোঘাটের বাবুরামপুর গ্রামের বাসিন্দা সুকুমার রুইদাস। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় মৃতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande