
জৌনপুর, ২৬ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের জৌনপুরে ঘটলো এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, চন্দবক থানার অন্তর্গত মুঢ়ৈলা-থানাগদ্দী রোডের ভৈঁসা গ্রামের কাছে। একটি দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইকচালকের , আহত দুই । সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রামকিশুন (৫০)। আহতদের নাম মনোজ কুমার (৩১) ও সুখরাম (৫৯) । মনোজ কুমার ও রামকিশুন বারাণসীর চোলপুর থানার অন্তর্গত হমীরাপুরের বাসিন্দা। সুখরাম কেরাকত থানার অন্তর্গত খর্গসেনপুরের বাসিন্দা।
সোমবার এক পুলিশ আধিকারিক জানান, রবিবার রাতে মত্ত অবস্থায় বাইক চালিয়ে যাচ্ছিল মনোজ কুমার,সুখরাম ও রামকিশুন। তারা তিনজনই ইটভাটায় শ্রমিকের কাজ করত। ভৈঁসা গ্রামের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় ।
দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রামকিশুনকে মৃত বলে ঘোষণা করেন। মনোজ কুমার ও সুখরাম চিকিৎসাধীন । পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক