বাংলাদেশে বন্দি হিন্দু সন্ন্যাসীর মুক্তির দাবি ঘিরে উত্তপ্ত কলকাতা
কলকাতা, ৩ অক্টোবর (হি. স. ) : বাংলাদেশে জেলবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির দাবি ঘিরে উত্তপ্ত কলকাতা। শনিবার বেকবাগানে বাংলাদেশ উপ হাইকমিশনের কার্যালয়ের সামনে হিন্দু সন্ন্যাসীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

ব্যারিকেড ভেঙে এগোতে চান বিক্ষোভকারীরা। সেখানে পুলিশের সঙ্গে খানিকটা সংঘর্ষে জড়িয়ে পড়েন গেরুয়া বসনধারী সদস্যরা। শেষপর্যন্ত বাংলাদেশ উপ হাইকমিশনের সামনের রাস্তায় অবস্থান বিক্ষোভ বসেন তাঁরা। এই মিছিলে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য ছাড়াও শামিল হন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইয়ের সদস্যরা।

এনসিপিআইয়ের ব্যানার হাতেই মিছিল হয়। সকলের একটাই দাবি, এতদিন ধরে প্রায় বিনা বিচারে চিন্ময় প্রভুকে ওপার বাংলায় বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে তাঁর মুক্তি চাই।

শনিবার কলকাতায় মিছিলে নামে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। শিয়ালদহ থেকে বেকবাগানে, বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে পর্যন্ত মিছিলের ডাক দেন তাঁরা। শামিল হয় রাজনৈতিক দল এনসিপিআইও। কিন্তু বেকবাগানের কাছাকাছি তাঁদের মিছিল আটকে দেওয়া হয়।

রাস্তায় পুলিশি ব্যারিকেড ভেঙে তাঁরা এগোতে চান। কিন্তু বাধা পেয়ে সেখানেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন।

এনসিপিআইয়ের রাজ্যস্তরের নেতা সুব্রত রায় বলেন, ‘‘অনেকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, চিন্ময় প্রভু বাংলাদেশে বিনা বিচারে বন্দি। দেখলাম, তাঁর মায়ের মৃত্যুতেও কীভাবে আটকানো হল। আমরা অবিলম্বে তাঁর মু্ক্তি চাই। বাংলাদেশ উপ হাইকমিশনের কাছে আমরা স্মারকলিপি জমা দিতে এসেছি। কিন্তু পুলিশ আটকাচ্ছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

 rajesh pande