
কলকাতা, ৩ অক্টোবর (হি. স. ) : “মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধান্ত নিয়েছি প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাব। জন্মদিনটা আনন্দ, সঙ্গীতের মধ্যে দিয়ে অত্যন্ত সম্মানের সঙ্গে পালিত হবে।” মহানায়কের
‘জন্মশতবর্ষ উদযাপন’ মঞ্চ থেকে শনিবার এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
'মহানায়ক' হিসেবে উত্তম কুমারের জন্মদিন ও মৃত্যুদিনে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বেশ কিছু পরিকল্পনা করেছেন তিনি। এদিন এ কথা বলে বক্তব্যের শুরুতেই মহানায়কের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। বলেন, “সাংস্কৃতিক ক্ষেত্রে মহানায়ক একজনই, তিনি উত্তম কুমার।”
এরপরই শিল্পী সংসদের উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বলেন, “যে সাংষ্কৃতিক চেতনা এবং প্রতিভা শত শত বছরে গোটা বছরে পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছে আপনারা দেখেছেন। আমরা পুরোটাই শিল্পী সংসদের উপর ছেড়ে দিয়েছিলাম। মিঠুন দা থেকে শুরু করে সন্দীপ রায়, হর দা, প্রসেনজিৎ দা, জিৎ, ঋতুপর্ণা বোন, জিৎ ভাই সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে। বহু মানুষ এসেছেন।”
গত ৩ সেপ্টেম্বর মহানায়কের জন্ম শতবর্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে হয় উত্তম স্মরণ। ‘ম্যাটিনি আইডল’-এর জন্মশতবর্ষ উদযাপনের ঠিক একমাসের ব্যবধানে অর্থাৎ ৩ অক্টোবর ‘মহানায়কের শতবর্ষ’ অনুষ্ঠানে ফের মঞ্চে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী।
তিনি :শিল্পী সংসদ'-এর প্রশংসা করে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সংঘটিত হওয়ার জন্যই মিঠুন চক্রবর্তী থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ-সহ বাকি সদস্যের ধন্যবাদ জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত