পশ্চিমবঙ্গের বিমান পরিষেবায় নতুন দিগন্ত, নবান্নে কেন্দ্র-রাজ্য উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি স্বাক্ষরিত হবে মউ
কলকাতা, ৩ অক্টোবর (হি.স.) : পশ্চিমবঙ্গের বিমান পরিষেবা ও আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে অতি দ্রুত এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। কেন্দ্রে ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের যৌথ নেতৃত্বে রাজ্যের আকাশপথে যাতায়াতব্যবস্থা আরও সহজ ও সুগম করতে বিশেষ তৎপরতা দ
পশ্চিমবঙ্গের বিমান পরিষেবায় নতুন দিগন্ত, নবান্নে কেন্দ্র-রাজ্য উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি স্বাক্ষরিত হবে মউ


কলকাতা, ৩ অক্টোবর (হি.স.) :

পশ্চিমবঙ্গের বিমান পরিষেবা ও আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে অতি দ্রুত এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। কেন্দ্রে ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের যৌথ নেতৃত্বে রাজ্যের আকাশপথে যাতায়াতব্যবস্থা আরও সহজ ও সুগম করতে বিশেষ তৎপরতা দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ লক্ষ্য অর্জনে উভয় সরকারের পক্ষ থেকেই অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী সোমবার, অর্থাৎ ৫ অক্টোবর রাজ্য সচিবালয় নবান্ন সংলগ্ন 'নবান্ন সভাঘর'-এ এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই মউ স্বাক্ষরিত হতে চলেছে।

​মউ স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি সেদিন জরুরি ভিত্তিতে এক উচ্চপর্যায়ের বৈঠকেরও আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং রাজ্যের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণের উপস্থিতিতে এই আলোচনা সম্পন্ন হবে। তবে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির পূর্বেই রাজ্য সচিবালয় নবান্নে রাজ্য মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

​উল্লেখ্য, রাজ্যে নতুন শিল্প স্থাপন, ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বেশ কয়েকটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং রাজ্য সরকারের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই সরকারের যৌথ যোগসূত্র আরও সুদৃঢ় ও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande