জ্ঞানেশের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা, ধরপাকড়
নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি. স. ) : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের রাজধানীতে মিছিল বার হয় বিক্ষোভকারীদের। মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়
জ্ঞানেশের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা, ধরপাকড়


নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি. স. ) : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের রাজধানীতে মিছিল বার হয় বিক্ষোভকারীদের। মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। টেনেহিঁচড়ে বেশ কয়েক জনকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়।

শুক্রবারের পর শনিবার আবার আইসা পথে নামে। যন্তর মন্তরের দিকে মিছিল করে যান আন্দোলনকারীরা। তাঁদের আটকাতে সকাল থেকেই দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়। দিকে দিকে বসানো হয় ব্যারিকেড। নয়াদিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করে পুলিশ। তারা আগেই জানিয়ে দেয়, যন্তর মন্তর বা তার আশপাশে বিক্ষোভ কর্মসূচি বা মিছিলের কোনও অনুমতি নেই। পুলিশের অনুমতি না-থাকলে অনেকেই পথে নামেন।

আন্দোলনকারীদের সঙ্গে পা মেলান কপিল সিব্বল, প্রশান্ত ভূষণের মতো আইনজীবীরাও। মিছিল করে তাঁরা যন্তর মন্তরের দিকে যান। তবে মাঝপথে সেই মিছিলও আটকে দেয় পুলিশ। অনেকেই রাস্তায় বসে পড়েন।

দুপুর ১টা থেকে দিল্লির নানা দিকে জমায়েত শুরু করেন আইসা নেতা-কর্মীরা। মিছিল করে যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা করেন। অভিযোগ, মিছিল শুরুর আগেই পুলিশ আটকায়। শুরু হয় ধরপাকড়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande