
নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি. স. ) : সংসদে ফের ধাক্কা মমতা তৃণমূলের। সংসদীয় স্থায়ী কমিটির রদবদলে তৃণমূলের হাতছাড়া হল দু’টি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ।
রাসায়নিক ও সার সংক্রান্ত কমিটির চেয়ারম্যান পদ থেকে সরলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ কীর্তি আজাদ। তাঁর জায়গায় চেয়ারম্যান করা হয়েছে তৃণমূলের বিদ্রোহী শিবিরের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে।
অন্য দিকে, বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হল তৃণমূল সাংসদ দোলা সেনকে। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী।
রাজ্যসভা চেয়ারম্যান ও লোকসভার স্পিকারের মাধ্যমে সংসদীয় স্থায়ী কমিটিগুলির পুনর্গঠনের পরেই এই রদবদল। ফলে এক দিকে দু’টি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদ হারাল তৃণমূল, অন্য দিকে দলেরই বিদ্রোহী শিবিরের কাকলিকে চেয়ারম্যান করা নিয়ে নতুন রাজনৈতিক তাৎপর্য তৈরি হল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত