ব্রাজিল এবং উরুগুয়ে দলকে সান্ধ্য ভোজনে আমন্ত্রণ শুভেন্দু অধিকারীর
কলকাতা, ৩ অক্টোবর (হি. স. ) : শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্রাজিল এবং উরুগুয়ে দলকে সান্ধ্যকালীন ভোজনে আমন্ত্রণ জানান। ভোজসভায় বিদেশী অতিথিদের জন্য বাঙালি এবং ভারতীয় খাবারের ব্যবস্থা করা হয়। তবে সূত্র বলছে, ব্রাজিল ফুটবলাররা
শুভেন্দু অধিকারী


কলকাতা, ৩ অক্টোবর (হি. স. ) : শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্রাজিল এবং উরুগুয়ে দলকে সান্ধ্যকালীন ভোজনে আমন্ত্রণ জানান।

ভোজসভায় বিদেশী অতিথিদের জন্য বাঙালি এবং ভারতীয় খাবারের ব্যবস্থা করা হয়।

তবে সূত্র বলছে, ব্রাজিল ফুটবলাররা ব্রাজিল থেকে আনা নিজেদের রাঁধুনির তৈরি খাবারের ওপরেই জোর দিচ্ছেন।

মৎস্য মারিব খাইব সুখে। বাঙালির এই চিরন্তন আপ্তবাক্য ব্রাজিলিদের জন্য পুরোপুরি খেটে যায়। কলকাতায় ব্রাজিলিয় ফুটবলারদের খাবারের প্লেটে তাই মাছের ছড়াছড়ি।

সূত্রের দাবি, ব্রাজিল ফুটবলাররা খাবার-দাবারের ব্যাপারে বেশ নিয়ম মেনেই চলেছেন। দলের পুষ্টিবিদদের পরামর্শ মতোই তাঁদের খাবারের মেনু সাজানো হচ্ছে।

পুষ্টিবিদের বেঁধে দেওয়া সুপারিশের বাইরে তাঁরা বেরোচ্ছেন না বটে, তবে সেই বাঁধাধরা মেনুতেও রয়েছে বৈচিত্র্য।

কলকাতায় দলের খাবারতালিকা মূলত তৈরি করছেন দলের সঙ্গে আসা নিজস্ব রন্ধন-বিশেষজ্ঞ ও পুষ্টিবিদরা।

দিনে প্রায় পাঁচবার নির্দিষ্ট ডায়েট মেনে খাবার দেওয়া হচ্ছে ফুটবলারদের। তাঁদের দুপুর ও রাতের খাদ্যতালিকায় থাকছে, ব্রাউন রাইস, স্প্যাগেটি, বেকড বিনস, মাছ, চিকেন, মাংস, গ্রিন স্যালাড ও সামান্য ডেজার্ট।

বৃহস্পতিবার রাতে ২৬ জন ফুটবলার নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে কলকাতায় পৌঁছয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুক্রবার বিকালে যুবভারতীর মূল মাঠে অনুশীলন করে সেলেকাওরা। তারপর ছিল শনিবারের খেলা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande