অসীম সাহসিকতার নজির, স্মিতকে কুর্নিশ ইউএই-র উপ-প্রধানমন্ত্রীর
দুবাই, ৩ অক্টোবর (হি.স.): মাঝআকাশে প্রতিকূল পরিস্থিতির মুখে চরম দায়িত্ববোধ ও অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। হাসপাতালে চিকিৎসাধীন তিনি, শনিবার ক্যাপ্টেনকে দেখতে যান সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী।
স্মিতকে কুর্নিশ ইউএই-র উপ-প্রধানমন্ত্রীর


দুবাই, ৩ অক্টোবর (হি.স.): মাঝআকাশে প্রতিকূল পরিস্থিতির মুখে চরম দায়িত্ববোধ ও অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। হাসপাতালে চিকিৎসাধীন তিনি, শনিবার ক্যাপ্টেনকে দেখতে যান সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী। স্মিতকে কুর্নিশ জানান সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী তথা দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম। চিকিৎসাধীন এই পাইলটকে দেখতে গিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেন তিনি।

সমাজ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শেখ হামদান লেখেন, “ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিতকে দেখতে গিয়েছিলাম। তিনি সাহসিকতা, অটল দায়িত্ববোধ এবং মানবজীবনের প্রতি সর্বোচ্চ যত্নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের ও দেশের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তাঁর প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসা।” তিনি আরও লেখেন, “আমরা গর্বিত যে তিনি আমাদের কর্মদলের অংশ, আমাদের দেশের ইতিহাসের অংশ। সংযুক্ত আরব আমিরশাহি যে আদর্শ বহন করে— সহানুভূতি, শান্তি ও জীবনের দেশ— তিনি সেই মূল্যবোধেরই প্রতিফলন।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande