
প্রয়াগরাজ, ৩০ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের সমস্ত জেলায় শনিবার সর্দার বল্লভভাই প্যাটেলের জয়ন্তী পালন করতে চলেছে সমাজবাদী পার্টি (এসপি)। শুক্রবার সমাজবাদী পার্টির মহানগর সভাপতি সৈয়দ ইফতেখার হুসেন এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে উল্লেখ ধরেন ।
এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই অনুষ্ঠান সফল করার জন্য দলের সাংসদ, প্রাক্তন সাংসদ, বিধায়ক এবং সিনিয়র নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়াগরাজে সর্দার বল্লভভাই প্যাটেল জয়ন্তীর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মুণ্ডেরার হরিশ্চন্দ্র বাটিকা গেস্ট হাউসে ।অনুষ্ঠানটির মূল দায়িত্ব দেওয়া হয়েছে রানীগঞ্জের বিধায়ক ড. আর.কে. ভার্মাকে ।
এদিন দলের মুখপাত্র দান বাহাদুর মধুর জানিয়েছেন , এই উৎসবের প্রস্তুতি দ্রুত গতিতে চলছে। রাজ্য স্তরে বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্ব আলাদা আলাদা নেতাদের ওপর অর্পণ করা হয়েছে। যেমন— প্রয়াগের প্রাক্তন সাংসদ ধর্মরাজ প্যাটেলকে প্রতাপগড়ের, বিধায়ক সন্দীপ প্যাটেলকে মউয়ের, শিক্ষক সভার রাজ্য সভাপতি ড. এস.পি. সিং প্যাটেলকে মহোবার, রাজ্য কার্যনির্বাহী কমিটির সচিব দুধনাথ প্যাটেলকে সোনভদ্রের এবং বিশেষ আমন্ত্রিত সদস্য শান্তিপ্রকাশ প্যাটেলকে ভদোয়ীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান , দলের মূল লক্ষ্য সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ তথা দেশের ঐক্য ও অখণ্ডতায় তাঁর অবদানের কথা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক