বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা
কলকাতা,৭ অক্টোবর (হি.স.) : বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ক্যাবিনেট পর্যায়ের মর্যাদা দিল রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবেও তাঁর দায়িত্বের পরিধি বাড়ল। বুধবার এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর
রাজ্য সরকারের তরফেও বিঞ্জপ্তি জারি করা হয়েছে


কলকাতা,৭ অক্টোবর (হি.স.) : বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ক্যাবিনেট পর্যায়ের মর্যাদা দিল রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবেও তাঁর দায়িত্বের পরিধি বাড়ল। বুধবার এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর ফলে বিশিষ্ট অভিনেতা ও দাদা সাহেব ফালকে সম্মান জয়ী মিঠুন চক্রবর্তীর দীর্ঘ সাংস্কৃতিক ও অভিনয় জীবনের স্বীকৃতিতে যুক্ত হল এক নতুন পালক ও বিশেষ সম্মান।

উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে মিঠুন চক্রবর্তীকে দেওয়া এই মর্যাদা ও দায়িত্বের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, তথ্য ও সংস্কৃতি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও দীর্ঘদিনের সাংস্কৃতিক পরিসরে উপস্থিতিকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত। তবে ঠিক কোন কোন ক্ষেত্রে তাঁর ভূমিকা থাকবে, ওই বিজ্ঞপ্তিতে তার বিস্তারিত উল্লেখ রয়েছে।

প্রসঙ্গতঃ বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তীর অবদান দীর্ঘদিনের। অভিনেতা হিসেবে জাতীয় স্তরে একাধিক সম্মান পেয়েছেন তিনি। এবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে আরও ঘনিষ্ঠ ভাবে কাজ করার সুযোগ তৈরি হল তাঁর সামনে। ক্যাবিনেট পর্যায়ের মর্যাদা পাওয়ায় প্রশাসনিক পরিসরেও তাঁর অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

এই প্রেক্ষিতে উল্লেখযোগ্য বিষয় হল যে, - বুধবারের সরকারি বিজ্ঞপ্তির পরেই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে চর্চা শুরু হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে মিঠুনের সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande