
ঝাড়্গ্রাম, ৭ অক্টোবর ( হি.স.): অবৈধভাবে মজুত করে রাখা বালি পাচারের চেষ্টা রুখে দিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনপুর থানার অন্তর্গত বন্দারবনী এলাকায় জমা করে রাখা বালি একটি ট্রাক্টরে করে অবৈধভাবে অন্যত্র পাচার করা হচ্ছিল। খবর পেয়েই অভিযান চালিয়ে পুলিশ বালি বোঝাই ট্রাক্টরটি আটিক করতে পারিলেও চালক পালাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বুধবার বন্দারবনী এলাকায় অবৈধভাবে বালি মজুত করে সেখান থেকে পাচার করা হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই খবরের ভিত্তিতে বিনপুর থানার পুলিশ এলাকায় নজরদারি শুরু করে।এরপর বালি বোঝাই একটি ট্রাক্টরকে ওই এলাকা থেকে বেরিয়ে যেতে দেখে পুলিশ তার পিছু নেয়। পুলিশের গাড়ি দেখে চালক ট্রাক্টরটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।কিছুটা দূর যাওয়ার পর ট্রাক্টরটি রাস্তায় ফেলে চালক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসে।পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বন্দারবনী এলাকায় জমা করে রাখা বালি বৈধ নথিপত্র ছাড়াই পাচারের চেষ্টা করা হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো