দুর্গাপুজোয় বরণ করে নিতে দর্শনার্থীদের জন্য নবরূপে সেজে প্রস্তুত শিয়ালদহ ডিভিশন
কলকাতা, ৭ অক্টোবর (হি. স.) : পূর্ব রেলের তরফেও অভিনব উদ্যোগ প্রতি বছরের মতো এবারও নতুন সাজে। দুর্গাপুজোয় বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে কোমর বেঁধে প্রস্তুত শিয়ালদহ ডিভিশন। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ৫১টি স্পেশাল ট্রেন চালানো হবে। গত বছর এই
পূর্ব রেলের উদ্যোগে শিয়ালদহ স্টেশনেষ নবসাজে


কলকাতা, ৭ অক্টোবর (হি. স.) : পূর্ব রেলের তরফেও অভিনব উদ্যোগ প্রতি বছরের মতো এবারও নতুন সাজে। দুর্গাপুজোয় বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে কোমর বেঁধে প্রস্তুত শিয়ালদহ ডিভিশন। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ৫১টি স্পেশাল ট্রেন চালানো হবে। গত বছর এই সংখ্যা ছিল - ৩১। ২০ টি বাড়ল। তার মধ্যেই ৩৮টি চলবে রাতে। সন্ধ্যার ব্যস্ত সময়ে উত্তর, মেন ও দক্ষিণ শাখায় চলবে আরও ১৩টি স্পেশাল ট্রেন।

পুজোর আগেই চলতি সপ্তাহে ১০ তারিখ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ-লালগোলা শাখাতেও চলবে প্রি-পুজো স্পেশাল। পুজোর দিনগুলিতে দুপুর ২টোর পর সংশ্লিষ্ট উৎস স্টেশন থেকে ছাড়া সব শহরতলির মেমু ও ইএমইউ ট্রেন (অল - স্টপেজ) অর্থাৎ সমস্ত স্টেশনেই যথারীতি দাঁড়াবে।

উল্লেখ্য, প্যান্ডেল দর্শনার্থী ও গভীর রাতে বাড়ি ফেরা যাত্রীদের সুবিধায় মেন, নর্থ ও সাউথ সেকশনে চলবে ৩৮টি ওভারনাইট স্পেশাল ইএমইউ। নিরাপত্তা ও দ্রুত পরিষেবা নিশ্চিত করতে চালু থাকবে ২৪ ঘণ্টার বিশেষ ওয়ার রুম। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বাড়ানো হচ্ছে নজরদারি ও যাত্রী পরিষেবার পরিকাঠামো।

শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বুধবার জানিয়েছেন, পুজোর দিনগুলিতে যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা রেলের সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্রন্টলাইন কর্মীদের ২৪ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande