মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে নীলম মীনা'র পৌরহিত্যে নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের ভোটগণনা নিয়ে বৈঠক
কলকাতা, ৭ অক্টোবর (হি. স.) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা এবং ফলাফল সংক্রান্ত রিটার্ন (Returns) প্রস্তুতি নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)। এদিন বৈঠকে মুখ্য নির
মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের উদ্যোগেই বৈঠক


কলকাতা, ৭ অক্টোবর (হি. স.) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা এবং ফলাফল সংক্রান্ত রিটার্ন (Returns) প্রস্তুতি নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)। এদিন বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক নীলম মীনা'র সঙ্গে উপস্থিত ছিলেন অরিন্দম নিয়োগী অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (অ্যাডিশনাল সিইও) এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিকেরা (জয়েন্ট সিইও)।এদিকে এদিন মূলতঃ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ওই বৈঠকে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভোটগণনার সময়ে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম ও প্রোটোকল যথাযথভাবে মেনে চলা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং ফলাফল সংক্রান্ত রিটার্ন তৈরির বিষয়েও এদিন আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য নন্দীগ্রাম ও রেজিনগর - দুই কেন্দ্রের উপনির্বাচন ঘিরেই রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ রয়েছে। ভোটগণনা যাতে সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্ন ভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে প্রশাসনিক প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে বৈঠকে।

ভিডিয়ো কনফারেন্সে নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও সমন্বয় রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande