
ঝাড়্গ্রাম, ৭ অক্টোবর (হি.স.) : কয়েকদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে এই ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি এলাকায়।পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত পানিয়ে (৫৬)। তাঁর বাড়ি খড়িকামাথানি এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ খড়িকামাথানি সাপ্তাহিক হাটের পাশে শান্তিবাবুর পুকুরে শ্রীকান্তের একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই পুকুরপাড়ে ভিড় জমে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন চার দিন ধরেই নিখোঁজ ছিলেন শ্রীকান্ত। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, পুকুরে নামার সময় বা পুকুর পাড় দিয়ে যাওয়ার সিময় অসাবধানতার বসত কোনওভাবে পা ফসকে জলে পড়ে গিয়ে আর উঠে আসতে পারেনি। যার তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এদিন মৃতদেহ উদ্ধারের পর মময়নাতদন্তের জন্য ঝাড়্গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো