বিজেপি ক্ষমতায় থাকলে বিকশিত ভারত সম্ভব নয়, তোপ অখিলেশের
লখনউ, ৭ অক্টোবর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশি এফআইআর দায়ের হওয়া নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা
অখিলেশ যাদব


লখনউ, ৭ অক্টোবর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশি এফআইআর দায়ের হওয়া নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তীব্র আক্রমণ করে তিনি স্পষ্ট বলেন, বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন কখনই বাস্তবায়িত হতে পারে না।

সম্প্রতি রাজধানীতে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য সাংসদদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের প্রসঙ্গে বুধবার লখনউয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করে অখিলেশ যাদব বলেন, “বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও এফআইআর করা ছাড়া পুলিশের হাতে আর কোনও কাজ নেই।” তিনি অভিযোগ করেন, প্রশাসনিক সংস্থাকে বিরোধী কণ্ঠরোধ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শাসকদল।এর পাশাপাশি কেন্দ্রের বহুচর্চিত ‘বিকশিত ভারত’ স্লোগান নিয়ে কটাক্ষ ছুড়ে দেন এসপি সুপ্রিমো। তিনি জানান, দেশের কৃষক, যুবসমাজ ও প্রান্তিক মানুষের অধিকার কেড়ে নিয়ে কোনও দেশ এগোতে পারে না। তাঁর কথায়, “যতদিন পর্যন্ত বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন ‘বিকশিত ভারত’ কোনও বাস্তব রূপ নিতে পারে না। এই সরকার কেবল প্রচারসর্বস্ব।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande