প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের নতুন উচ্চতায় ভারত, দাবি অমিত শাহের
নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত কয়েক বছরে দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবা পূর্তির দিনে তাঁর সরক
প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের নতুন উচ্চতায় ভারত, দাবি অমিত শাহের


নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত কয়েক বছরে দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবা পূর্তির দিনে তাঁর সরকারের বিভিন্ন কাজ ও দেশের অগ্রগতির কথা তুলে ধরেন শাহ।

বুধবার এক্স-এ এক বার্তায় অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদী গুজরাটে তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা ও উন্নয়নের ভাবনাকে জাতীয় স্তরে আরও বিস্তৃত করেছেন। মহাকাশ থেকে সমুদ্র এবং আন্তর্জাতিক মঞ্চ থেকে অভ্যন্তরীণ নিরাপত্তা—বিভিন্ন ক্ষেত্রে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেন তিনি।

সাধারণ মানুষের জীবনে সরকারের বিভিন্ন প্রকল্পের প্রভাবের কথাও তুলে ধরেন শাহ। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন। লক্ষ লক্ষ পরিবার পাকা বাড়ি পেয়েছে। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার কভারেজ, উজ্জ্বলা গ্যাস সংযোগ এবং ঘরে ঘরে নলবাহিত পানীয় জলের সুবিধাও পৌঁছেছে মানুষের কাছে।

দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল পেমেন্ট, স্টার্টআপ, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা উৎপাদন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো ক্ষেত্রে ভারত নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। দেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অমিত শাহ বলেন, বর্তমান সময়ে যুদ্ধ ও অস্থিরতার মধ্যেও ভারত শান্তি ও সম্প্রীতির পক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক কণ্ঠস্বর হিসেবে উঠে এসেছে। তাঁর মতে, প্রধানমন্ত্রী মোদী কোটি কোটি দেশবাসীর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছেন এবং ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য সামনে রেখেছেন।

শাহ আরও বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে প্রতিটি ক্ষেত্রে নেতৃত্বের অবস্থানে নিয়ে যাওয়ার সংকল্প নিয়েছে দেশ। মোদীর নেতৃত্বে উন্নয়ন, উৎপাদন, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি সেই লক্ষ্যের দিকেই এগিয়ে চলেছে বলে দাবি করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande