রেল পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পূর্ব রেলের জিএম গীতিকা, পাকুড়ে সাংবাদিক বৈঠক সম্পন্ন
কলকাতা, ৭ অক্টোবর (হি. স.) : হাওড়া ডিভিশনের রামপুরহাট–কুরভা–পাকুড় রেলপথে পরিকাঠামো, নিরাপত্তা এবং যাত্রী পরিষেবা খতিয়ে দেখলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। বুধবারের সফরকারী পরিদর্শন দলে তাঁর সঙ্গে ছিলেন পূর্ব রেলের বিভিন্ন প্রিন্সি
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নেতৃত্বে পরিদর্শন


কলকাতা, ৭ অক্টোবর (হি. স.) : হাওড়া ডিভিশনের রামপুরহাট–কুরভা–পাকুড় রেলপথে পরিকাঠামো, নিরাপত্তা এবং যাত্রী পরিষেবা খতিয়ে দেখলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। বুধবারের সফরকারী পরিদর্শন দলে তাঁর সঙ্গে ছিলেন পূর্ব রেলের বিভিন্ন প্রিন্সিপাল হেড অফ ডিপার্টমেন্টস (PHOD), হাওড়ার ডিআরএম বিশাল কাপুর-সহ অন্য আধিকারিকেরা।

প্রসঙ্গতঃ রামপুরহাট স্টেশন, সার্কুলেটিং এরিয়া এবং ফুট ওভারব্রিজ পরিদর্শনের পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পের উন্নয়নমূলক নকশাও খতিয়ে দেখেছেন গীতিকা। এদিকে, ক্রু - বুকিং লবিতে ক্রু ম্যানেজমেন্ট - সিস্টেম, পরিদর্শন রেজিস্টার এবং ব্রেথ অ্যানালাইসিস সংক্রান্ত নথি ও পরীক্ষা করেছেন। কর্তব্যরত লোকো পাইলটদের সঙ্গেও নিরাপত্তা নিয়ে কথাবার্তা বলেছেন তিনি। এরপরে রেলওয়ে হেরিটেজ গ্যালারি ঘুরে দেখেন।

এই প্রেক্ষিতে উল্লেখযোগ্য বিষয় হল যে, - রামপুরহাটে এসসি-এসটি রেলকর্মী সংগঠনের প্রাঙ্গণে বীরসা মুন্ডা ও বি আর আম্বেদকরের মূর্তি এবং নতুন শাখা কার্যালয়ের উদ্বোধন করেন গীতিকা।

উল্লেখ্য রামপুরহাট থেকে কুরভা পর্যন্ত উইন্ডো ট্রেলিং করে ট্র্যাক, সিগন্যালিং ও ওএইচই-র পরিস্থিতিও পরখ করেন তিনি। পাকুড়ে গ্যাং - সদস্যদের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা এবং কয়লা সাইডিংয়ের লে-আউট, লোডিং ক্ষমতা, সম্প্রসারণ পরিকল্পনা ও সিসিটিভি ব্যবস্থা পর্যালোচনা করেছেন।

এরপরে সাংবাদিক বৈঠকে আগামী দিনের উন্নয়নমূলক প্রকল্প, যাত্রী পরিষেবা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানান গীতিকা। তাঁর কথায়, লক্ষ্য নিরাপদ, মসৃণ ও দক্ষ রেল পরিষেবা সুনিশ্চিত করা অন্যতম প্রধান কা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande