বিশেষ দিনে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছরের জনসেবা পূর্ণ করার বিশেষ দিনে প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ষীয়ান এই শীর্ষ নেতার বাসভবনে গিয়ে তাঁর
আডবাণীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছরের জনসেবা পূর্ণ করার বিশেষ দিনে প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ষীয়ান এই শীর্ষ নেতার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং তাঁর আশীর্বাদ গ্রহণ করেন তিনি।

দলীয় সূত্রের খবর, রাজনৈতিক জীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছে দলের দীর্ঘদিনের পথপ্রদর্শক আডবাণীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ হৃদ্যতাপূর্ণ আলোচনাও হয়। উল্লেখ্য, ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সাংবিধানিক পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপর ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে টানা সরকারপ্রধান হিসেবে আজ তিনি ২৫ বছর পূর্ণ করলেন। এই স্মরণীয় দিনে ভারতীয় জনতা পার্টির ভিত্তিপ্রস্তর স্থাপনকারী অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব লালকৃষ্ণ আডবাণীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই প্রধানমন্ত্রীর এই সফর।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande