সরোজিনী নগরের বিনায়ক মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.) : বুধবার সকালে নয়াদিল্লির সরোজিনী নগরের শ্রী বিনায়ক মন্দিরে পুজো-অর্চনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরে পুজোর পাশাপাশি ঐতিহ্য মেনে প্রার্থনাতেও অংশ নেন তিনি। পুজোর পর সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী
সরোজিনী নগরের বিনায়ক মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.) : বুধবার সকালে নয়াদিল্লির সরোজিনী নগরের শ্রী বিনায়ক মন্দিরে পুজো-অর্চনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরে পুজোর পাশাপাশি ঐতিহ্য মেনে প্রার্থনাতেও অংশ নেন তিনি।

পুজোর পর সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, আজ নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পুজো-অর্চনা করেছি। ভগবান শ্রী গণেশের কাছে দেশজুড়ে আমার পরিবারের সকলের সুখ-সমৃদ্ধি ও উত্তম স্বাস্থ্য কামনা করেছি। বিঘ্নহর্তার কৃপায় সকলের কল্যাণ হোক এবং দেশ নিরন্তর প্রগতির পথে এগিয়ে চলুক।

প্রসঙ্গত , প্রধানমন্ত্রীর মন্দির সফর এমন একটি দিনে হয়েছে, যেদিন তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক পূর্ণ হয়েছে। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বর্তমানে তৃতীয়বারের জন্য এই পদে রয়েছেন তিনি।

বুধবারের মন্দির সফরে প্রধানমন্ত্রী দেশবাসীর সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং দেশের অগ্রগতির জন্য প্রার্থনা করেন। তাঁর বক্তব্যে ভগবান গণেশকে ‘বিঘ্নহর্তা’ হিসেবে উল্লেখ করে সকলের কল্যাণ এবং দেশের উন্নতি অব্যাহত থাকার কামনা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande