ফের বড় ধস ভারতের শেয়ার বাজারে
মুম্বাই, ৮ অক্টোবর (হি.স.) : ফের ভয়ঙ্কর বড় মাপের সাক্ষী থাকল ভারতের শেয়ার বাজার। এবার একদিনে ১০ লাখ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা। গত এক সপ্তাহ ধরে ধসের ধারা বজায় রেখেছে মার্কেট। বিশেষ করে বৃহস্পতিবার সেনসেক্সের সাপ্তাহিক মেয়াদ শেষের দিন বা
ফের বড় ধস ভারতের শেয়ার বাজারে


মুম্বাই, ৮ অক্টোবর (হি.স.) : ফের ভয়ঙ্কর বড় মাপের সাক্ষী থাকল ভারতের শেয়ার বাজার। এবার একদিনে ১০ লাখ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা।

গত এক সপ্তাহ ধরে ধসের ধারা বজায় রেখেছে মার্কেট। বিশেষ করে বৃহস্পতিবার সেনসেক্সের সাপ্তাহিক মেয়াদ শেষের দিন বা উইকলি এক্সপায়ারি থাকায় আরও নীচে নেমেছে বাজার।

বৃহস্পতিবার বিএসই সেনসেক্স ১.৬৯ শতাংশ কমে ১২৩১.৯১ পয়েন্ট নীচে নেমেছে। আজ 'ইন্ট্রা ডে'-তে ৭১,৪০৬ পয়েন্টে থেমেছে সেনসেক্স। আরও খারাপ অবস্থা হয়েছে নিফিটি ৫০-র । ১.৮২ শতাংশ পড়েছে নিফটি ৫০, সব মিলিয়ে ৪১৩ পয়েন্ট পড়েছে এই সূচক। ২২,১৯০ পয়েন্টে নেমে গেছে নিফটি ৫০।

সূত্রের খবর, টানা বাজারে একসঙ্গে কেনাবেচার ফলে বড় ধস নেমেছে বাজারে। যার ফলে একদিনে বাজার মূলধন নেমে গিয়েছে অনেকটাই। বড় ধসের ফলে ১০.৫২ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের।

বুধবার বাজার বন্ধের সময় বিএসই তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন ছিল ৪,৭২,৩৫,২৭৩.৩৯ কোটি টাকা, যা এখন কমে দাঁড়িয়েছে ৪,৬১,৮৩,৬৫৯.৩৩ কোটি টাকায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande