যারা গণতন্ত্রের ক্ষতি করবে, তাদের রেহাই দেওয়া হবে না: রাহুল গান্ধী
নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, যাঁরা গণতন্ত্রের ক্ষতি করছেন, তাঁদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। তাঁদের শাস্তির ব্যবস্থা ক
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, যাঁরা গণতন্ত্রের ক্ষতি করছেন, তাঁদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। তাঁদের শাস্তির ব্যবস্থা করা হবে। দিল্লিতে বিরোধী সাংসদদের বিক্ষোভ চলাকালীন রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, প্রায় ৩০০ জন সাংসদ শান্তিপূর্ণভাবে নিজেদের বক্তব্য পেশ করতে চেয়েছিলেন। কিন্তু প্রথম দিনেই আমাদের নির্বাচন কমিশনের কার্যালয়ের কাছে আটকে দেওয়া হয়। এরপর, দ্বিতীয় দিনে আমাদের যন্তর মন্তরে যেতে বাধা দেওয়া হয়। আমাদের লোকেদের ওপর লাঠিচার্জ ও মারধর করা হয়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে একাধিক অভিযোগ তোলেন। তিনি বলেন, এই ব্যক্তিরা এক অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ক্ষমতা ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দখল করেছেন। তাঁরা সবাই মিলে সংবিধানকে ধ্বংস করেছেন এবং ব্যাপকভাবে ভোট চুরি করেছেন।

উল্লেখ্য, নির্বাচন প্রক্রিয়ায় তথাকথিত অনিয়ম এবং ভোটার তালিকা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে 'ইন্ডি' জোট ক্রমাগত নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানাচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগেরও দাবি জানাচ্ছেন বিরোধীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande