জয়প্রকাশ নারায়ণকে শ্রদ্ধা অমিত শাহর
নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : গণতন্ত্রের অতন্দ্র প্রহরী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের প্রয়াণ দিবসে আমি তাঁকে অশেষ শ্রদ্ধা নিবেদন করছি। বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিতবাবু লিখেছেন, যখন কংগ্রেসের
অমিত শাহ


নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : গণতন্ত্রের অতন্দ্র প্রহরী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের প্রয়াণ দিবসে আমি তাঁকে অশেষ শ্রদ্ধা নিবেদন করছি। বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু লিখেছেন,

যখন কংগ্রেসের ক্ষমতার দম্ভ দেশে জরুরি অবস্থা চাপিয়ে দিয়েছিল এবং গণতন্ত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করেছিল, তখন লোকনায়ক নির্ভয়ে কোটি কোটি দেশবাসীর কণ্ঠস্বর হয়ে রুখে দাঁড়িয়েছিলেন। কারাবাস ও নির্যাতনও তাঁকে তাঁর সংকল্প থেকে বিচ্যুত করতে পারেনি; আর তাঁর ‘সম্পূর্ণ বিপ্লব’-এর আহ্বানের মুখে ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী সরকার নতিস্বীকার করতে বাধ্য হয়েছিল।

জয়প্রকাশ নারায়ণ জির জীবনদর্শন প্রত্যেক দেশপ্রেমিকের জন্য অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande