নানা পটেকরের প্রয়াণে চলচ্চিত্র জগতের শূন্যতার সৃষ্টি হল : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): কিংবদন্তি অভিনেতা নানা পটেকরের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনেতার অনন্য প্রতিভা, চরিত্রচিত্রণের গভীরতা এবং অকপট ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করে শ্রদ্ধা
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): কিংবদন্তি অভিনেতা নানা পটেকরের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনেতার অনন্য প্রতিভা, চরিত্রচিত্রণের গভীরতা এবং অকপট ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করে শ্রদ্ধা জানান তিনি। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, নানা পটেকরজির মতো অভিব্যক্তি, স্বকীয়তা এবং অনবদ্য উপস্থিতির অধিকারী অভিনেতা খুব কমই ছিলেন। প্রতিটি চরিত্রে তিনি অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতা ফুটিয়ে তুলেছিলেন এবং এমন সব চরিত্র উপহার দিয়েছেন যা প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবে।

অভিনয়ের পাশাপাশি তাঁর স্পষ্টবাদী স্বভাবের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, নিজের স্পষ্ট ও অকপট দৃষ্টিভঙ্গির জন্যও তিনি অত্যন্ত প্রশংসিত ছিলেন; যা বিশ্বাস করতেন, তা প্রকাশ করতে তিনি কখনও দ্বিধা করেননি।

হিন্দি ও মারাঠি সিনেমায় নানা পাটেকরের অসামান্য অবদানের কথা উল্লেখ করে নরেন্দ্র মোদী আরও জানান, হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে শ্রী নানা পাটেকরের অবদান ছিল অপরিসীম। তাঁর চলে যাওয়ায় এক গভীর শূন্যতার সৃষ্টি হলো। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওঁ শান্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande