মহানন্দা সেতুর নিচে বিএসএফের বিশেষ মহড়া
শিলিগুড়ি , ৯ অক্টোবর (হি. স.): নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার প্রস্তুতি যাচাই করতে বিশেষ মহড়া চালাল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার শিলিগুড়ির মহানন্দা সেতুর নিচে বিএসএফের ৪৬ নম্বর ব্যাটালিয়নের উদ্যো
মহানন্দা সেতুর নিচে বিএসএফের বিশেষ মহড়া


শিলিগুড়ি , ৯ অক্টোবর (হি. স.): নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার প্রস্তুতি যাচাই করতে বিশেষ মহড়া চালাল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার শিলিগুড়ির মহানন্দা সেতুর নিচে বিএসএফের ৪৬ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়।

হঠাৎ কোনও নাশকতামূলক কার্যকলাপ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে কীভাবে দ্রুত পদক্ষেপ করতে হবে, তা হাতে-কলমে অনুশীলন করেন জওয়ানরা। পাশাপাশি, অভিযানের সময় কোনও জওয়ান অসুস্থ বা আহত হলে তাঁকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়াও মহড়ায় তুলে ধরা হয়।

মহড়া চলাকালীন নদীর মধ্যে ধোঁয়ার কুণ্ডলীর মধ্যেই দ্রুত নিজেদের অবস্থান নেন জওয়ানরা। এরপর আহত এক সহকর্মীকে স্ট্রেচারে করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে। সেখান থেকে ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগ, সাইরেন বাজিয়ে গাড়ি নিয়ে আসা এবং আহত জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের প্রক্রিয়া অনুশীলন করা হয়।

উৎসবের মরশুমে নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতেই এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande