মুর্শিদাবাদ স্টেশনে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ পূর্ব রেলের
কলকাতা, ১ নভেম্বর (হি.স.): মুর্শিদাবাদ রেল স্টেশনের পরিচালন ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ এবং রেলকর্মীদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিল পূর্ব রেল। রবিবার মুর্শিদাবাদ স্টেশনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের গণশিক্ষা ও গ্র
মুর্শিদাবাদ স্টেশনে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ পূর্ব রেলের


কলকাতা, ১ নভেম্বর (হি.স.): মুর্শিদাবাদ রেল স্টেশনের পরিচালন ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ এবং রেলকর্মীদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিল পূর্ব রেল। রবিবার মুর্শিদাবাদ স্টেশনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের গণশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দফতরের মন্ত্রী তথা মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ স্টেশনের বিভিন্ন অব্যবস্থা ও অনিয়ম নিয়ে সরব হন। তাঁর অভিযোগের তালিকায় রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)-এর কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

মন্ত্রীর তোলা অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (অপারেশনস)-এর নেতৃত্বে এই তদন্ত পরিচালিত হবে। অভিযোগগুলির নিরপেক্ষ, স্বচ্ছ ও বিস্তারিত পর্যালোচনার লক্ষ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

পূর্ব রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রেল স্টেশনগুলিতে স্বচ্ছতা, দায়বদ্ধতা, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং উন্নতমানের পরিষেবা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তদন্তের রিপোর্টে যে তথ্য উঠে আসবে, তার ভিত্তিতে প্রচলিত নিয়ম ও বিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

মন্ত্রীর অভিযোগের পর পূর্ব রেলের এই দ্রুত তদন্তের নির্দেশকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande