সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপকে হারিয়ে সেমি-ফাইনালে ভারত
পল্টন (ঢাকা), ১১ নভেম্বর (হি.স.) : সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠল ভারত। পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের ধাপে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের
সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপকে হারিয়ে সেমি-ফাইনালে ভারত


পল্টন (ঢাকা), ১১ নভেম্বর (হি.স.) : সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠল ভারত। পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের ধাপে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা।রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল ভারত।

ভারতের সাথে সেমি-ফাইনালে উঠেছে পাকিস্তানও। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারানো পাকিস্তান ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়েছে। টানা দুই হারে সাফের দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ গ্রুপ পর্ব থেকে বিদায় নিল।৩৮ মিনিটে ভারতের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সুহাইল ভাট।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande