
কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : সৈয়দ মুস্তাক আলি ট্রফি এলিটে ৪ উইকেটে জিতল বরোদা এবং বাংলার পরাজয় হয়েছে। রবিবার টসে জিতেই বরোদা ফিল্ডিং বেছে নেয় ও বাংলা দলকে ব্যাটিংয়ের জন্য ডেকে পাঠানো হয়। এদিন প্রথম ব্যাটিংয়ের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে - ১৭২ রান। অভিমন্যু ঈশ্বরণ - ৭৮ (৪৬ ওভারে), অভিষেক পোড়েল - ২৯ রান (২২ বলে), শাকির হাবিব গান্ধী - ২৬ রান (২০ বলে ) উল্লেখযোগ্য। এদিকে, এর জবাবে ৯ বল বাকি থাকতেই (১৮.৩ ওভারে) ওভারে ৬ উইকেটে - ১৭৩ রান। বরোদা'র পক্ষে জীতেশ শর্মা - ৫৪ রান ( ২৯ বলে ) এবং শাশ্বত রাওয়াত - ৫১ রান (৩৫ বলে)।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত