
কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : ইডেনের মাঠে জয় উদ্যাপনের মাঝে সমর্থকদের সঙ্গে বিশেষ মুহূর্তে সূর্যকুমার যাদব। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছত্রিশগড়ের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে মুম্বই। আর সেই জয়ের আনন্দে ইডেন গার্ডেন্সে সমর্থকদের সঙ্গে এক বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন মুম্বই অধিনায়ক সূর্যকুমার যাদব। কলকাতার ঐতিহ্যবাহী ইডেনের মাঠে এই সাক্ষাৎ ও সৌজন্য বিনিময় সমর্থকদের কাছে ম্যাচের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। মাঠে মুম্বইয়ের সাফল্যের পাশাপাশি অধিনায়কের এই উদ্যোগও নজর কাড়ে। খেলার উত্তেজনা পেরিয়ে ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে এই আন্তরিক মুহূর্ত ইডেনের পরিবেশে যোগ করে অন্য মাত্রা।ছত্রিশগড়ের বিরুদ্ধে জয়ের পর সূর্যকুমারের এই বিশেষ মুহূর্ত তাই সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে রইল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত